1
2
| প্রকাশের তারিখঃ ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ-৪ আসনে বিএনপির ভরসা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নির্বাচনী অঙ্গনে গতি ফিরছে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহ-৪ আসনে বিএনপির ভরসা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নির্বাচনী অঙ্গনে গতি ফিরছে
______________________________
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী তালিকা চূড়ান্ত করার কার্যক্রম আরও ত্বরান্বিত করেছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ-৪ (সদর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের নিবিড় কাজ, সাংগঠনিক সক্ষমতা এবং নেতাকর্মীদের সঙ্গে অটুট সম্পর্ক ওয়াহিদের প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা বাড়িয়ে দেয়। ফলে মনোনয়ন তালিকায় তার নাম নিশ্চিত হয়। এ সিদ্ধান্তে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও উৎসাহের সঞ্চার হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন,
“দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা পালন করব। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় মাঠে থেকে কাজ করব।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ময়মনসিংহ-৪ এবার অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে পরিণত হতে যাচ্ছে। মনোনয়ন নিশ্চিত হওয়ায় ওয়াহিদ এখন আরও গতিশীলভাবে নির্বাচনী প্রস্তুতি, জনসংযোগ ও প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে।
মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর