1
2
| প্রকাশের তারিখঃ ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রূপগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রূপগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
___________________________
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারাব পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ রাসেল মিয়া (৩০) ও শিরিনা আক্তার ওরফে আখি (২৫) — এই দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিতে রাসেল মিয়ার কাছ থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা এবং শিরিনা আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের পরিচয়:
১) মোঃ রাসেল মিয়া (৩০)
পিতা: আবু সাঈদ মিয়া
মাতা: হাসনারা বেগম
গ্রাম: ছোট ফাউসা, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ
২) শিরিনা আক্তার ওরফে আখি (২৫)
পিতা: নজরুল ইসলাম
মাতা: আমেনা খাতুন
গ্রাম: হোগলাকান্দা, ইউনিয়ন: খাগকান্দা, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর