1
2
| প্রকাশের তারিখঃ ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পীরগঞ্জে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহিনুর আলম
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
পীরগঞ্জে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহিনুর আলম
_____________________________
(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা নিয়ে আসন্ন এনসিপি মনোনয়ন প্রত্যাশী ও তরুণ সমাজ সেবক দানশীল এবং তরুণ প্রজন্মের আইকন জাতীয় তথ্যপ্রযুক্তি পুরষ্কারপ্রাপ্ত উদ্যোক্তা বলে তিনি জানান। বিএন পি ও জাতীয় পার্টির দুর্গখ্যাত এই আসনে লড়বেন এন সি পি শাপলা কলি নিয়ে মোঃ মাহিনুর আলম (রন মাহিনুর)।
তিনি জানান আমি একজন জাতীয় তথ্যপ্রযুক্তি পুরষ্কারপ্রাপ্ত উদ্যোক্তা এবং গত ১৩ বছরের প্রফেশনাল অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি যিনি জব লাইফে সি লেভেল এক্সিকিউটিভ পর্যন্ত গিয়েছে যা পীরগঞ্জ এর জন্য অনেক গর্বের।
আমি দীর্ঘদিন ধরে ঢাকায় এসব প্রতিষ্ঠানের সাথে ভাবে জড়িত ছিলাম
Founder and CEO at Uddoktagiri
Former Chief Operating Officer at Skills Development Centre (SDC)
Former Operations Manager & In-charge Head at BrightSkills (A concern of Creative IT Institute). এখন শীঘ্রই পীরগঞ্জ এ আইসিটি প্রতিষ্ঠান গড়ে তুলবো।
তিনি বলেন এলাকায় আমাকে সবাই উদ্যোক্তার পাশাপাশি ২০০৭ সালে গোল্ডেন জিপিএ ৫ পাওয়া মেধাবী ছাত্র ও নটরডেমিয়ান হিসেবে চেনে,এবং আমি ঠাকুরগাঁও জেলার যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ঠাকুরগাঁও জেলা।
তিনি আরো জানান যে, আরেকটা প্লাস পয়েন্ট হলো পীরগঞ্জ উপজেলায় আমার দাদাবাড়ী আর রাণীশংকৈল উপজেলায় আমার নানাবাড়ী, দুই জায়গাতেই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এবং দুই উপজেলাতেই আমার অনেক আত্নীয়-স্বজন, বন্ধুবান্ধব, ভাই-বোনেরা আছে এই এলাকার মানুষকে আমি কাছ থেকে দেখেছি অনেক সহজ সরল এবং মেধাবী শিক্ষার্থী আছে যারা এখনো বেকার তাদের জন্য আমি কিছু করতে চাই,অবহেলিত নিপিড়ীত মানুষের পাশে থাকতে চাই মোট কথা পীরগঞ্জ রানীশংকৈলের মানুষের সাথে মিলেমিশে মানবিক কাজ গুলো করতে চাই।
যতোটুকুই হোক আমার ব্যক্তিগত একটা পরিচিতি আছে এলাকায় সেটা আমি বিশ্বাস করি। এনসিপি আমাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন দিলে ঠাকুরগাঁও-৩এর(পীরগঞ্জ-রাণীশংকৈল) বাসীর সুখে দুঃখে তাদের পাশে থাকার সুযোগ পাব ইনশাআল্লাহ। তিনি বলেন আমি (পীরগঞ্জ রানীশংকৈল) বাসির পাশাপাশি তারুণ্যের জন্য আইসিটি খাতে ব্যাপক কাজ করতে আগ্রহী যাতে আমার দীর্ঘদিনের মেধা ও শ্রম দুটোকেই কাজে লাগাবো।
পীরগঞ্জ রাণীশংকৈল সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি পীরগঞ্জ রানীশংকৈল বাসীর শাসক নই সেবক হতে চাই।
দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী আশা করছি।
মো : আসাদুজ্জামান,
পীরগঞ্জ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর