1
2
| প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ধোপাজান থেকে অবৈধ বালু লুট: রাতের অভিযানে ১টি স্টিল বডি নৌকা আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ধোপাজান থেকে অবৈধ বালু লুট: রাতের অভিযানে ১টি স্টিল বডি নৌকা আটক
__________________________
সুনামগঞ্জের ধোপাজান নদী থেকে রাতের আধারে অবৈধভাবে বালু লোড করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় একটি স্টিল বডি নৌকা আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) ভোররাতে সদর থানার এএসআই খাদেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, গত ৯ নভেম্বর জেলা প্রশাসকের জারি করা এক বিজ্ঞপ্তিতে ধোপাজান নদী এলাকা থেকে বালু উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপরও কিছু অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে বালু লুটপাটের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গতকাল রাত ৩টার দিকে ধোপাজান নদীতে দায়িত্ব পালনকালে এএসআই খাদেম একটি স্টিল বডি নৌকাকে বালু বোঝাই অবস্থায় নদী এলাকা ত্যাগ করতে দেখে সন্দেহ হলে তাকে থামার নির্দেশ দেন। পরবর্তীতে ধাওয়া করে নৌকাটি আটক করে সদর থানার গারদে নিয়ে আসা হয়।
এএসআই খাদেম জানান, “নৌকাটিতে আনুমানিক ২৫০০ ফুট বালু ছিল। রাতের আধারে প্রশাসনের নজর এড়িয়ে নদী থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে আমি নৌকাটি আটক করে থানায় নিয়ে আসি। দ্রুত সময়ের মধ্যে ওসি স্যারের সাথে পরামর্শ করে মামলার প্রক্রিয়া শুরু করা হবে।”
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সদর থানা পুলিশ। জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শফিউল বারী
সুনামগঞ্জ প্রতিনিধি:
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর