1
2
| প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আশাশুনি মডেল মসজিদে নামাজের উদ্বোধন করলেন মুহাদ্দিস রবিউল বাশার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আশাশুনি মডেল মসজিদে নামাজের উদ্বোধন করলেন মুহাদ্দিস রবিউল বাশার
_____________________________
আশাশুনির ঐতিহ্যবাহী মডেল মসজিদে জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজে ইমামতির মাধ্যমে মসজিদে নামাজ আদায়ের উদ্বোধন করেন,প্রখ্যাত শিক্ষাবিদ ও আলেমে দ্বীন সাতক্ষীরা-৩(কালিগঞ্জ-আশাশুনি)আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মুফতি মুহাদ্দিস মাওঃ রবিউল বাশার।
ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা ফিল্ড সুপার ভাইজার মাওঃ আছাদুল্লাহর সঞ্চালনায় খুৎবা পূর্ব আলোচনায় অংশ নেন,সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পিপিএম(বার), মুহাদ্দিস রবিউল বাশার,জামায়াত নেতা এড.আঃ সোবহান মুকুল,মাওঃ নূরুল আফছার মোর্তাজা,উপাধ্যক্ষ আঃ সবুর ও মাওঃ আবু বক্কর ছিদ্দিক। নামাজে ইমামতি করেন ১নং শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। খুৎবা ও দোয়া পরিচালনা করেন,হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
এসময় ডিআই-১ মনিরুল ইসলাম,এএসপি(কালিগঞ্জ সার্কেল) বায়েজিদ ইসলাম,আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুল আরেফিন,পুলিশ পরিদর্শক (তদন্ত)আব্দুল ওয়াদুদ,মসজিদ কমিটির সভাপতি উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ আঃ সালাম,জেলা সুপার ভাইজার মাওঃ আজিজুর রহমান,মডেল কেয়ারটেকার মাওঃ মহিউদ্দীন,আশাশুনি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,আলেম-ওলামা,বীর মুক্তিযোদ্ধা বৃন্দসহ সর্বস্তরের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুর রাজজাক:
আশাশুনি প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর