1
2
| প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল-অটোবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল-অটোবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১
_______________________________
পটুয়াখালীর দুমকিতে অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুনায়েদ (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলের যাত্রী জিহাদ (১৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে লেবুখালী-–দুমকি সড়কের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি অটোবাইক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক জুনায়েদ মারা যান। পেছনে থাকা জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্বজনরা নিহত জুনায়েদের লাশ নিয়ে যায়। আহত জিহাদকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে দুমকি থানার এসআই মো: সহিদুল ইসলাম অটোবাইক ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে নিহত জুনায়েদের লাশের কোনো সন্ধান পায়নি বলে তিনি জানিয়েছেন।
সাকিব হোসেন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর