1
2
| প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পটিয়া করল খালের বাঁধের মাটি লুট ভুমিদুস্যদের, গাড়ি জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
পটিয়া করল খালের বাঁধের মাটি লুট ভুমিদুস্যদের, গাড়ি জব্দ
__________________________
চট্টগ্রামে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল মৌজায় খালের বেরিবাঁধের মাটি কেটে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। গত দুই যাবত করল খালের বাঁধের মাটি কেটে বিক্রি করা হলেও ভয়ে এলাকার লোকজন মুখ খোলার সাহস পাচ্ছে না। ১৭ নভেম্বর সোমবার বিকালে গোপন সংবাদের
খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পটিয়া সহকারী কমিশনার (ভুমি)
রয়া এিপুরা অভিযান পরিচালনা করে একটি মাটি পরিবহনের গাড়ি জব্দ এবং মাটি কাটার স্কেভেটর ব্যাটারি খুলে নিয়ে যায়। এবিষয়ে সহকারী কমিশনার ভুমি এসিল্যান্ড রয়া এিপুরা জানান, কোন অবস্থাতে পটিয়া অবৈধ মাটি কেটে বিক্রি করতে দেওয়া হবে না, সে যতই প্রভাবশালী হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানাযায়, প্রতিবছর শুক্ল মৌসুমে পটিয়ায় একটি বিশাল সিন্ডিকেট রয়েছে কৃষি জমি ও পাহাড়ের মাটি কেটে বিক্রি, এ সিন্ডিকেটটি ১৭ বছর আওয়ামী লীগ শাসন আমলে প্রশাসন ও নেতাদের ম্যানেজ করে রাতের আঁধারে কৃষি জমি ও পাহাড়ের মাটি কেটে বিক্রি করে লাখপতি বনে যান।
মাটি থেকো ভুমিদুস্য চক্রটি সরকার পরিবর্তন হওয়ার পর থেকে নতুন আঙ্গিকে নতুন- পুরাতন সিন্ডিকেট গঠন করে শুক্ল মৌসুমে শুরুতে মাটি কেটে বিক্রি করা শুরু করেছেন বলে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, করল খালের বাঁধের চতুর্থ পাশে সোনালী ধান, কিন্তু খালের বাঁধের মাটি কেটে বিক্রির ফলে এলাকার লোকজনের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে, এভাবে চলতে থাকলে আগামী দিনে কৃষি জমির চাষাবাদ ব্যহত হবে, বর্ষা মৌসুমে ঘর বাড়ি পুকুর ডুবে গিয়ে এতে শত শত কোটি টাকা ক্ষতি হওয়ার আশংকা করেছে স্থানীয়রা। এবিষয়ে মাটি খেকোদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর