1
2
| প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পটিয়া অটোটেম্পু সমিতির নির্বাচনে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অর্থ সম্পাদক নির্বাচিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
পটিয়া অটোটেম্পু সমিতির নির্বাচনে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হলেন লোকমান হোসেন পাপ্পু
________________________
চট্টগ্রামেরপটিয়া অটোটেম্পু, অটো টেসক্সী, সিএনজি, রাভী, টাটা, এইচ, মাহিন্দ্র পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড নিবন্ধন নম্বর ৭৩৫০ এর নির্বাচন ১৫ নভেম্বর কর্ণফুলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ১৮শত শ্রমিক তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের মধ্যে
সমিতির গুরুত্বপূর্ণ পদ অর্থ সম্পাদক পদে মোহাম্মদ লোকমান হোসেন পাপ্পু
আনারস মার্কায় প্রতিদন্ধিতা করে
হেভিওয়েট প্রাথী নুরুল আলম কে পরাজিত করে অর্থ সম্পাদক নির্বাচিত হন।এবিষয়ে নবনির্বাচিত টেম্পো সমবায় সমিতির নবনির্বাচিত অর্থ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন পাপ্পু বলেন,
শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি । শ্রমিকদের ঘামে দেশের অর্থনীতি চলে, উন্নয়নের চাকা ঘোরে। কিন্তু পটিয়া টেম্পো সমিতি শ্রমিকরা অনেক ধরনের
সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত, এছাড়াও নানানভাবে অবহেলিত এবং হয়রানির শিকার হচ্ছে এই শ্রমিক সমাজ। শ্রমিকদের অধিকার আইনগতভাবে সুরক্ষিত করার জন্য পটিয়া পুলিশ প্রশাসন ও ট্রাপিক ও হাইওয়ে পুলিশের সুদৃষ্টি কামনা করেন। তিনি পটিয়া টেম্পো সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পাশাপাশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করাই শ্রমিক ভাইদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সহযোগিতা দোয়া ও আশীর্বাদ কামনা করেন। উল্লেখ্য উক্ত নির্বাচনে প্রায় ১৮ শত শ্রমিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর