1
2
| প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ নগরী কি রুপার অশ্লীল যাত্রা মঞ্চ?
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহ নগরী কি রুপার অশ্লীল যাত্রা মঞ্চ?
__________________________
ময়মনসিংহ নগরীর কালীবাড়ি গণবসতি বেড়িবাঁধ এলাকায় পতিত নৃত্য শিল্পী রুপার হয়রানি তে অতিষ্ঠ অন্তত অর্ধশতাধিক নিরীহ মানুষ। তার অসামাজিক কার্যকলাপ ও বেপরোয়া চলাফেরায় একাবাসীর প্রতিবাদে ভয়ংকর চরিতার্থের বহিঃপ্রকাশ ঘটেছে।
হানিট্র্যাপ সহ তার মঞ্চায়িত নাটকীয় অভিযোগে একের পর এক মিথ্যা মামলায় জেলে যেতে হচ্ছে সামাজিক প্রতিবাদকারীদের। তার মুখে অশালীন, মিথ্যা বানোয়াট, মনগড়া বক্তব্যে প্রশাসনকেও বিতর্কিত করা হচ্ছে।
সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে নিজের মুখে নিজেই চুনকালি মেখে ও মাথার চুল কেটে একটি মামলা ঠুকে দিয়েছে শাহ আলম সহ তার পরিবারের উপর। ঘটনার প্রেক্ষিতে শাহ আলম সংবাদ সম্মেলন করায় গাড়ী চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে রুপা ও তার স্বামীর বিরুদ্ধে। শাহ আলম বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রুপার অসামাজিক কার্যকলাপকে আড়াল করতে তার মঞ্চায়িত সংবাদ সম্মেলনে একটি কুচক্রী মহলের ইঙ্গিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করেছে। ওসি কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও নিজ হাতে মুখে চুনকালি মাখানোর ঘটনাটি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে কথিত এক নারী সাংবাদিক নিশ্চিত করেছে।
যাত্রা পালায় নৃত্যশিল্পী দাবিদার রুপার অসংখ্য অশালীন, অসামাজিক ও অশ্লীল নাচের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় রুপার নাচের ধরণ কোন নৃত্যের সঠিক মুদ্রার মধ্যে পরে না। নাচের ভিডিওতে যা প্রকাশ পেয়েছে তাতে দেখা যায় রুপা নৌবিহার ও অশ্লীল মঞ্চে বাজে ভাবে নিজেকে উপস্থাপন করছে। অথচ রুপা নিজেকে নৃত্য শিল্পী পরিচয় দিয়ে এসব করছে যা সমাজে প্রকৃত নৃত্যশিল্পীদের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করছে।
এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যৎ সমাজে সঠিক নৃত্য শিল্পীদের পরিচয় হুমকির মুখে ফেলবে।
নৃত্য শিল্পী পরিচয়ে এহেন কর্মকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার আড়ালের ঘটনার রহস্য উদঘাটন করে রুপা গংদের বিচার দাবি করে ময়মনসিংহ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী পরিবারসহ সমাজের সুশীল সমাজ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর