1
2
| প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নান্দাইল প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক শাহ আলমের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নান্দাইল প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক শাহ আলমের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
_________________________
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মরহুম শাহ আলম ভূইঁয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল (১৪ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে ক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আমিনুল ইসলাম আনজু, সাংবাদিক আমিনুল ইসলাম বুলবুল, সাংবাদিক ফরিদ মিয়া, আজিজুল হক ও নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির সহ প্রমুখ।
মরহুম সাংবাদিক শাহ আলম ভূইঁয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সাংবাদিক শাহ আলম ভূইঁয়া ছিলেন সত্যনিষ্ঠ, নির্ভীক ও সদালাপী একজন মানুষ। তাঁর মৃত্যু নান্দাইলে গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করেছে।
তাঁরা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইনকিলাব প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর