1
2
| প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি পক্ষ থেকে জেলা প্রশাসক মফিদুল আলমের বদলি জনিত বিদায় সংবর্ধনা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি পক্ষ থেকে জেলা প্রশাসক মফিদুল আলমের বদলি জনিত বিদায় সংবর্ধনা
___________________________
ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি, মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর পত্রিকার পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলমকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে অর্ধ শতাধিক সাংবাদিক বিদায় সংবর্ধনা জানান।
দীর্ঘ সময় ধরে ময়মনসিংহ জেলার প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি নতুন কর্মস্থলে সেবা উন্নয়ন, সুশাসন এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁর কর্মনিষ্ঠা,আন্তরিকতা সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে যে সুনাম অর্জন করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।
ময়মনসিংহের বিএমইউজে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক শিবলী সাদিক খান এর নেতৃত্বে জেলা প্রশাসক মফিদুল আলমকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন আলমগীর কবির উজ্জ্বল খান, জহর লাল দে, সুমন ভট্টাচার্য, গোলাম কিবরিয়া পলাশ, সেলিম সাজ্জাদ, আব্দুল হাকিম, মিজানুর রহমান, এজি জাফর, সোহানুর রহমান সোহান প্রমুখ। ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়। এসময় জেলা প্রশাসক মফিদুল আলম সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর