1
2
| প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছা উপজেলা প্রশাসন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ঝিকরগাছা উপজেলা প্রশাসন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
_________________________
ঝিকরগাছা উপজেলা প্রশাসন স্কুলের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কোরআন শরীফ প্রদান ও ভগবত গীতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছাঃ রনী খাতুন। উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক ঝর্না খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী জালাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ মফিজুর রহমান, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জিয়ারুল ইসলামসহ উপজেলা প্রশাসন স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কোরআন শরীফ ও ভগবত গীতা প্রদান করা হয়েছে।
পরে উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের নেতৃত্বে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনকে তার অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর