1
2
| প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন উদ্যোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন উদ্যোগ
__________________________
১৪ নভেম্বর শুক্রবার থেকে যশোরে প্রথমবারের মতো হতে যাচ্ছে সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ১৫টি ইউনিয়ন দল অংশগ্রহণ করবে। উদদীয়মান নতুন খেলোয়াড় সৃষ্টি এবং সমাজের তৃণমূলে ক্রীড়া সংস্কৃতি সবল করতেই স্থানীয় বিএনপির এই উদ্যোগ।
১৫টি ইউনিয়নকে নিয়ে গঠন করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর শুক্রবার বিকালে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের উপশহর ক্রীড়া উদ্ধার মাঠে উদ্বোধন অনুষ্ঠান হবে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা ও রানারআপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হবে।
এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে।
এ উপলক্ষে বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে যশোরের সুনামধন্য সাবেক জাতীয় ও স্থানীয় পর্যায়ের অনেক সাবেক বর্তমান খেলোয়াড় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমন্বয়কারী মাহাতাব নাসির পলাশ।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় দলের খেলোয়াড় মাশুক হাসান সাথী, জামাল হোসেন, জাহিদ হাসান নিপ্পন, ক্রীড়া সংগঠক এবিএম আখতারুজ্জামান, আলমগীর, কাজী আল মামুন নিশাদ, নিপু, জয়নাল আবেদীন, হালিম রেজা, সুমন, টুটুল, লাবু জোয়ারদার প্রমুখ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সদর উপজেলা বিএনপির সাধারণ আনজুরুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।
মালিকুজ্জামান কাকা,
নওগাঁ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর