1
2
| প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নান্দাইল উপজেলার নবযোগদানকৃত নির্বাহী অফিসার সাংবাদিকদের সাথে মতবিনিময়
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নান্দাইল উপজেলার নবযোগদানকৃত নির্বাহী অফিসার সাংবাদিকদের সাথে মতবিনিময়
__________________________
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত নান্দাইলের সকল কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় করেন। আজ (১১ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে উক্ত পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, এবি সিদ্দিক খসরু, বিল্লাল হোসেন, মাহবুবুর রহমান বাবুল, প্রবল মজুমদার, রফিকুল ইসলাম খোকন, সারোয়ার জাহান রাজীব, মোখলেছুর রহমান, জালাল মন্ডল, শামসুজ্জামান বাবুল, শাহজাহান ফকির, তৌহিদুল ইসলাম সরকার সহ প্রমুখ।
এ সময় উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
হুমায়ুন কবির
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর