1
2
| প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে ছাত্রলীগের সক্রিয় সদস্য সুজাউদ্দিন সুজন সহ দুইজন আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর হারুন টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
__________________________
আটক ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ শহর ছাত্রলীগের সক্রিয় সদস্য সুজাউদ্দিন সুজন এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু রায়হান।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর দিকনির্দেশনায় ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কমর উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নগরের ছোট বাজার এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত অবস্থায় তাদের দেখা যায়। পরবর্তীতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা জানান, আটক দুইজনের চলাফেরা ও অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় তাদের তল্লাশি করা হয়। তল্লাশিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আওয়ামী লীগের পক্ষে নাশকতায় জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন,
> “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। যাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকবে বা সন্দেহজনকভাবে আচরণ করবে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি আরও জানান, আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনে আদালতের মাধ্যমে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ময়মনসিংহ শহরে ফ্যসিস্ট রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও রাজনৈতিক অঙ্গনে এ ঘটনার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, এটি একটি নিয়মিত পুলিশি পদক্ষেপ।
তবে প্রশাসন স্পষ্ট জানিয়েছে—আইনের চোখে সবাই সমান, এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব বা পক্ষপাতিত্ব করা হবে না।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর