1
2
| প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দলের চেয়ে বড় কেউ নয়, দলীয় সিদ্ধান্তকে মেনে নিন — বিল্লাল হোসেন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রাজনীতিতে দলের চেয়ে ব্যক্তি বড় হতে পারে না—দলীয় সিদ্ধান্তের ঊর্ধ্বে যাওয়া রাজনৈতিক অজ্ঞতার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নান্দাইল উপজেলা আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন।
তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করা কারো একার পক্ষে সম্ভব ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো শুরু থেকেই শেখ হাসিনার স্বৈরশাসনের বিরোধিতা করে এসেছে। সেই সংগ্রামে বহু নেতাকর্মী জেল-জুলুম, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন; অনেককে গুম ও হত্যা করা হয়েছে। বহু ত্যাগ ও রক্তের বিনিময়েই আজ জনগণ ভোটের অধিকার ফিরে পেয়েছে।”
আসন্ন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমান কর্তৃক মনোনীত প্রার্থী জননেতা ইয়াসের খান চৌধুরী নান্দাইল আসনে (ময়মনসিংহ-০৯) ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আছেন।
বিল্লাল হোসেন আরও বলেন, “ব্যক্তি স্বার্থ ও ব্যক্তি রাজনীতি পরিহার করে সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে। নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ একযোগে ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। মুষ্টিমেয় কিছু নেতাকর্মী যারা বিরোধী আচরণ প্রদর্শন করছেন—তাদের মনে রাখা উচিত, দলের চেয়ে বড় কেউ নয়।”
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর