1
2
| প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজনের কারাদণ্ড
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজনের কারাদণ্ড
_______________________
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা এলাকায় ব্রহ্মপুত্র নদের জিও ব্যাগ স্থাপনের স্থান থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে ( ১২টা ৩০ মিনিটে) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযান চালিয়ে সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৪০) নামের দুইজনকে হাতেনাতে আটক করেন।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তাদের ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।অভিযানে বকশীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
রাশেদুল ইসলাম রনি
বকশীগঞ্জ,জামালপুর।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর