1
2
| প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন ১২ চিকিৎসক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নরসিংদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দিয়েছেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। বুধবার (৫ নভেম্বর) দিনব্যাপী শহরের সাটিরপাড়া কালী কুমার খেলার মাঠে এ ক্যাম্পের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নরসিংদী জেলা শাখা।
দেশব্যাপী ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বাড়াতে ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানিয়েছে ড্যাব।
ক্যাম্পে নবজাতক ও শিশু রোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি, মেডিসিন, নিউরোমেডিসিন, গাইনী, হৃদরোগ ও অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগের ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে সেবা প্রদান করেন। দিনব্যাপী চিকিৎসাসেবা গ্রহণ করেন বিভিন্ন বয়সী হাজারো রোগী।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম. এস.এস. হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এসময় উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারন-আল-রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ-সভাপতি হারন অর রশিদ, বি.জি. রশিদ নওশের, গোলাম কবির কামাল ও ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে খায়রুল কবির খোকন বলেন,
> “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হয়েছে। জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। দেশের একজন নাগরিকও যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়—এটা আমাদের অঙ্গীকার।”
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর