1
2
| প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চট্টগ্রামে ঘুমের ওষুধ খাইয়ে পিতাকে শ্বাসরোধে হত্যা করল পুত্র, গ্রেফতার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চট্টগ্রামের বাঁশখালীতে পিতাকে হত্যা করার অভিযোগে পুত্র মোহাম্মদ আনোয়ার (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (১ নভেম্বর) বাঁশখালী থানাধীন চাম্বল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার আদালতে হাজির করলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর সূত্রে জানা গেছে, খুনের শিকার মীর মজিবুর রহমান খানের কন্যা আদালতে হাজির হয়ে তাঁর দুই সৎ ভাই, ফুফু ও দুই চাচার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ৭ জুন সকালে তাঁর পিতাকে অপহরণ করা হয়। পরে আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেন পিবিআইকে।
এরপর আদালতের নির্দেশে মামলাটি ফৌজদারী দরখাস্ত হিসেবে গ্রহণ করে কোতোয়ালী থানায় এফআইআর রেকর্ড করা হয় এবং তদন্তভার দেওয়া হয় পিবিআই চট্টগ্রাম মেট্রোকে। পুলিশ সুপার (পিবিআই) মামলার তদন্তের দায়িত্ব দেন এসআই (নিঃ) মো. নাজমুল আলমকে।
তদন্তে উঠে আসে, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আনোয়ার তাঁর পিতাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, সহযোগীদের সহযোগিতায় এক নারীকে ব্যবহার করে পিতাকে ফুসলিয়ে বাসায় নিয়ে আসেন। পরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।
আসামী আদালতে স্বীকারোক্তি দিয়ে জানিয়েছেন, হত্যার পর লাশ গুম করারও চেষ্টা করেছিলেন তিনি।
পিবিআই জানিয়েছে, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম):
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর