1
2
| প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় অবৈধ উচ্ছেদ অভিযানে সরকারি রাস্তা উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
যশোরের ঝিকরগাছায় সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের দিঘড়ী বাজার মোড় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।
অভিযান চলাকালে সরকারি রাস্তার ওপর নির্মিত ৮টি বাড়ির আংশিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে আর.এস রেকর্ডভুক্ত প্রায় ২৫০ মিটার রাস্তা দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে সরকারি এই রাস্তার ওপর স্থানীয়রা স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছিল।
অভিযান চলাকালে কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন,
> “সরকারি সম্পত্তির ওপর অবৈধ দখলদারিত্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
অভিযানে ঝিকরগাছা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারী, এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার ফিরোজ আলম, হাজিরবাগ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম এবং বাঁকড়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন উপস্থিত ছিলেন।
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর