1
2
| প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সরিষাবাড়ীতে অনুমোদন ছাড়া ভবন নির্মাণে প্রশাসনের অভিযান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণে ২০ হাজার টাকা জরিমানা আদায়
সরিষাবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ মোড় এলাকায় অনুমোদন ছাড়া সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগে স্থানীয় বাসিন্দা লক্ষী চান চৌধুরীর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
রোববার (২ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণকাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দেন এবং অনুমতি ছাড়াই কাজ শুরু ও ভাড়া দেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযোগ রয়েছে, লক্ষী চান চৌধুরী, তার স্ত্রী ডেলিয়া চৌধুরী ও ছেলে বিজয়, সঞ্জয়, হৃদয় এবং রাজীব চৌধুরীসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পৌরসভার অনুমোদন ছাড়াই সরকারি জমিতে ভবন নির্মাণ ও সংযোজনের কাজ চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে স্থানীয় জনগণ, সাংবাদিক ইসমাইল হোসেন, সাবেক পৌর মেয়র ফয়জুল কবির তালুকদার শাহিন, যুবদল নেতা দুলাল মিয়া ও এলাকাবাসী নজরুল ইসলামসহ অনেকে এর প্রতিবাদ জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরিষাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় পৌর প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
এলাকাবাসী প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলেন—
> “আইনের শাসন প্রতিষ্ঠায় এটি প্রশংসনীয় উদ্যোগ, যা ভবিষ্যতে অবৈধ নির্মাণ রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।”
প্রতিবেদক: মাসুদ রানা,
জামালপুর প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর