1
2
| প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আহবায়ক জসিম, সচিব শামসুল পটিয়া পৌরসভা গণতান্ত্রিক শ্রমিক দলের কমিটি ঘোষণা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর অঙ্গ সংগঠন পটিয়া পৌরসভা গণতান্ত্রিক শ্রমিক দল-এর কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে পটিয়া দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা গণতান্ত্রিক শ্রমিক দলের আহবায়ক মোঃ ছৈয়দ।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম এয়াকুব আলী।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মোঃ মনসুর আলম।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—
পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আয়ুব আলী,
পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন,
সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,
উপজেলার যুগ্ম সম্পাদক নাদের জামান,
পৌর সাংগঠনিক সম্পাদক শাহ আলম,
উপজেলার প্রচার সম্পাদক আবদুর রশিদ,
পৌর যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আলম,
এবং আবদুল কাদের, জামাল, কানুন রশিদ, মোঃ দেলোয়ার হোসেন সুজন, ছাত্রনেতা রাকিব চৌধুরী প্রমুখ।
সভার শেষে জসিম উদ্দিনকে আহবায়ক, মোঃ বেলালকে সিনিয়র যুগ্ম আহবায়ক, এবং শামসুল আলমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
🗓️ ০২ নভেম্বর ২০২৫ ইং
✍️ সেলিম চৌধুরী
📍 পটিয়া, চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর