1
2
| প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালের উন্নয়নে জামায়াতে ইসলামী’র ১০ লাখ টাকার অনুদান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করতে গঠিত তহবিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ লাখ টাকা অনুদান দিয়েছে।
রোববার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সাবেত আলীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
অনুদান প্রদান শেষে মাওলানা আব্দুল হালিম বলেন, “খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। আমাদের এই অনুদান কোনো দলীয় প্রচারণা নয়, এটি মানবিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ আমাদের গর্বের দেশ। দেশের সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। চিকিৎসা, শিক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবো। আল্লাহ মানুষকে কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, তাই মানুষের সেবা করাই আমাদের কর্তব্য।”
অনুদান প্রদানের পর মাওলানা আব্দুল হালিম দলীয় নেতৃবৃন্দকে নিয়ে হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোনো মূল্য নেই। আমরা চাই জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হোক। গণভোট ও নির্বাচন—দুটোই হতে হবে; একটিকে বাদ দিলে তা জনগণের সাথে অবিচার।”
তিনি আরও যোগ করেন, “আমাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ নেই। মতের ভিন্নতা থাকলেও সবাইকে গণতন্ত্রের সৌন্দর্য বজায় রেখে কাজ করতে হবে। আটটি দল মিলে আমরা গণভোটসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান, জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।
মোঃ রাহাত হোসেন রাফি
পঞ্চগড় প্রতিনিধি :
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর