1
2
| প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মোল্লাহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বাগেরহাটের মোল্লাহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, “সমবায় জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতিগুলোর ভূমিকা অপরিসীম।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সফল সমবায়ী আব্দুল হামিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সমবায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে “উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়ন” প্রকল্পের আওতায় সুবিধাভোগী সমবায়ীদের মাঝে চেক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর