1
2
| প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় সমবায়ের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে আলোকপাত
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নওরোল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী এবং ঝিকরগাছা সমবায় ব্যাংকের সভাপতি আব্দুস সামাদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সমবায় অফিসের কম্পিউটার অপারেটর মোঃ শাহনেওয়াজসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যবৃন্দ।
প্রতিনিধি:
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর