1
2
| প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শৈলকুপায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে আলোচনাসভা ও নানা আয়োজনে উদযাপন
সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সংবাদের বিস্তারিত:
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন এবং জিকে কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মুন্সী জাহাঙ্গীর আলম টুটুলসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও সামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অপরিসীম। তাই সকলকে সমবায় আন্দোলনে সম্পৃক্ত হয়ে স্বনির্ভর জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
— শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর