1
2
| প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল নেতার পরিবারের ওপর হামলা, গ্রেপ্তার ২
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত একাধিক—দুজন গ্রেপ্তার
নেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. গিয়াস উদ্দিন ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটির পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বামুনীকোনা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন ও একই গ্রামের বাবুল মিয়া গংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গিয়াস উদ্দিন ও তার পুত্রবধূ বৃষ্টি আক্তারসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। বর্তমানে আহতরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ভুক্তভোগী গিয়াস উদ্দিন নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিপন মিয়া ও এন্টাস মিয়াকে গ্রেপ্তার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের প্রতিনিধি বাবুল মিয়া বলেন, গিয়াস উদ্দিনের লাগানো গাছের ডাল তার কৃষিজমির ফসলের ক্ষতি করছিল। এ বিষয়ে বারবার বললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি গাছের ডাল কাটেন। এরপর গিয়াস উদ্দিনের পরিবার তার কলাগাছ কেটে ফেলে, যা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের দাবি জানান।
— মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর