1
2
| প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নলছিটিতে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নলছিটিতে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগ
____________________________
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির নলছিটিতে ব্যাপক গণসংযোগ করেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও বিএনপি ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচির লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ইলেন ভুট্টো রানাপাশা ইউনিয়নের ভাড়ানি বাজার থেকে গণসংযোগ শুরু করে পোলেরহাট, তেঁতুলবাড়িয়া বাজার, হদুয়া যাহাতলা, উকিলবাজার ও তেঁতুলবাড়িয়া ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, সহসভাপতি মো. শহিদুল হক সহিদ, রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক নেছাব আলী, বিএনপি নেতা মোতালেব মোল্লা, সালেহ আহমেদ পারভেজ, মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সালাম হাওলাদার, কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলহাস সিকদার, যুবদল নেতা কামাল ফকির, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক হাওলাদার, মোল্লারহাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি আসিফ হোসেন শান্ত ও ছাত্রদল নেতা হাসিব বিল্লাহসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর