1
2
| প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র্যাবের অভিযান: বন্দুকসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র্যাবের অভিযান: বন্দুকসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
_____________________________
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এক বিএনপি কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বন্দুক, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, অভিযানে মোট ১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্ট্যাম্প, ১৫টি কার্তুজ, গাঁজা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিএনপি কর্মী মুহাম্মদ কামাল (৫০), তাঁর চাচাতো ভাই মুহাম্মদ সোহেল (৪৮) এবং পরিবারের এক কিশোর সদস্য। কামাল সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন,
> “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে। তিনি গত বছর ৫ আগস্টের পর থেকে আবার সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের দাবি, তাঁরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। তাদের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে বাড়িতে এসব অস্ত্র লুকিয়ে রেখে তাদের ফাঁসানোর চেষ্টা করেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর