1
2
| প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জননিরাপত্তায় অবদান রেখে এখন প্রশাসন ও অর্থ শাখায় দায়িত্বে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবদুল্লাহ আল-মামুন
ময়মনসিংহ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ আবদুল্লাহ আল-মামুন। এর আগে তিনি দীর্ঘদিন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে দায়িত্ব পালন করে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় অসাধারণ দক্ষতা ও সুনামের স্বাক্ষর রেখেছেন।
তার নেতৃত্বে অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, টিমওয়ার্ক শক্তিশালী করা, থানা পর্যায়ে সেবা সহজীকরণসহ জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হয়েছে। মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল তার তীক্ষ্ণ নজরদারি ও গঠনমূলক দিকনির্দেশনা, যা সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বর্তমানে প্রশাসন ও অর্থ শাখায় দায়িত্বে থেকেও তিনি একইভাবে মানবিক, দায়িত্বশীল ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। পুলিশের প্রতিটি দায়িত্বকে তিনি মনে করেন জনগণের নিরাপত্তা ও কল্যাণের অঙ্গীকার।
ময়মনসিংহের অধিবাসীসহ সাধারণ মানুষ থেকে পুলিশের বিভিন্ন স্তরের সদস্য— সকলের কাছেই জনাব মোঃ আবদুল্লাহ আল-মামুন একজন সৎ, নীতিবান, কর্মঠ ও শান্ত স্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত।
আগামীর পথচলায় তার জন্য রইল আন্তরিক শুভকামনা। সমাজ, দেশ ও মানুষের কল্যাণে তার কর্মদক্ষতা ও নেতৃত্ব আরও সমৃদ্ধ হোক— এই প্রত্যাশা সবার।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর