1
2
| প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সরিষাবাড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সরিষাবাড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন
_____________________________
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মো. ফরিদুল কবির তালুকদার শামীম বলেন,
> “আমি দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক জেল-জুলুম সহ্য করে বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। বর্তমানে স্থানীয় এলডিপির কিছু সদস্য ও কুচক্রী মহল আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে।”
তিনি আরও বলেন,
> “যমুনা সারকারখানায় আউটসোর্সিংয়ের ঠিকাদারি কাজ নিয়ে আমি কিছুই জানি না। অথচ আমার বিরুদ্ধে কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ এনে নানা জায়গায় চিঠি দেওয়া হচ্ছে এবং ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এসব করছে।”
জেলা বিএনপির এই সভাপতি জানান, এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং থানায় অভিযোগও দেওয়া হয়েছে। প্রশাসন ব্যবস্থা নেওয়ার পরও ষড়যন্ত্রকারীরা নতুন করে ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন,
> “২৬ বছর ধরে যিনি রাজনীতিতে অনুপস্থিত ছিলেন, তিনিই এখন প্রার্থী হয়েছেন। আমি চাই না কোনোভাবেই আমার চাচার ভাবমূর্তি ক্ষুণ্ন হোক। তবে যাচাই-বাছাইয়ের পরই বোঝা যাবে কে এই ফেইক আইডিগুলোর পেছনে রয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিমুদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানীসহ উপজেলা ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
মাসুদ রানা, জামালপুর প্রতিনিধি :
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর