1
2
| প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সুনামগঞ্জে বাংলাদেশ সুপ্রিম পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সুনামগঞ্জে বাংলাদেশ সুপ্রিম পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
____________________________
বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও প্রগতির শ্লোগান নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-র সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে জেলা শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল ফজল মো. মাসউদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী। তিনি বলেন, “বিএসপি একটি বৈষম্যহীন রাষ্ট্র ও মানবিক সমাজ গঠনে কাজ করছে, যেখানে থাকবে ন্যায়, সমতা ও সহনশীলতা।”
সম্মেলনে কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা শাখার শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দেশে গণতন্ত্র, নারী-পুরুষের সমঅধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর