1
2
| প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
টঙ্গীতে পাঠা সালাম গংয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
টঙ্গীতে পাঠা সালাম গংয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
____________________________
টঙ্গী এলাকার কিছু ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, পাঠা সালাম নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। অভিযোগ রয়েছে, এ চক্রটি নিজেকে সাংবাদিক বা প্রশাসনিক পরিচয়ে পরিচিত করে ব্ল্যাকমেইলসহ বিভিন্ন অনিয়মে জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকটি ঘটনায় সালাম গংয়ের সদস্যদের বিরুদ্ধে সাধারণ মানুষ অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
এলাকার সচেতন মহল ও সাংবাদিক নেতারা বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে যথাযথ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর