1
2
| প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
_____________________________
চট্টগ্রাম নগরীর পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোস্তফা কামাল টিপু ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী ও চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিফুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মোস্তফা কামাল টিপুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার অফিসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভিযান চলমান রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।”
অন্যদিকে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনের দ্বিতীয় তলা থেকে আশিফুল হককে সাধারণ শিক্ষার্থীরা ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানায়, আশিফুল পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। সে সময় কিছু শিক্ষার্থী তাকে চিনে ফেলেন এবং আটক করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে জানালে তাকে থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রের দাবি, শিক্ষার্থীরা এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেয়।
প্রতিবেদক: এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর