1
2
| প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনার দৌলতপুরে দুই বাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
খুলনার দৌলতপুরে দুই বাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ
______________________________
খুলনার দৌলতপুরে কার্তিক কৃলে ও পশ্চিম পাড়ায় খুটির ঘাট,এলাকার দুটি বাড়িতে ফাকা গুলি ছুড়েছে সন্ত্রাসীরা,
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর রাতের দিকে দুটি স্পটে, গুলি করা হয়, এর মধ্যে কুয়েট কর্মচারী মো: মহাসিন শেখ
লিটুর বাড়িতে ৬ রাউন্ড এবং মাদক ব্যবসায়ী, কানা মেহেদির বাড়িতে ৯ রাউন্ড গুলি সন্ত্রাসীরা, কেবা কারা এইগুলি করেছে এখনো সনাক্ত করতে পারেননি প্রশাসন,
বাড়ির সিসি টিভি ফুটেজে দেখা গেছে, চারটি মোটর সাইকেলে মাথায় হেলমেট পরিহিত বেশ কিছু যুবক বাড়ির প্রধান ফটকের একটু সামনে দাঁড়ায়, মোটরসাইকেল থেকে নেমে কয়েকজন প্রধান ফটোক দিয়ে মহাসিনের রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে, দুর্বৃত্তরা গুলি ছোড়ার পর পর দ্রুত পালিয়ে যায়,
দৌলতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: রফিক ইসলাম বলেন, কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়, ঘটনা স্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে, এছাড়া মেহেদির বাড়িতে ও ৯ রাউন্ড গুলি করা হয়, তদন্ত চলছে।
শেখ শহিদুল ইসলাম মিঠু,প্রতিবেদনে
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর