1
2
| প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
হাসপাতালে ২০টি সিলিং ফ্যান উপহার দিলেন মাননীয় অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
হাসপাতালে ২০টি সিলিং ফ্যান উপহার দিলেন মাননীয় অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান
___________________________________
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও ওয়াডে সেবা নিতে আসা রোগীদের সুবিধার্থে বিশটি সিলিং ফ্যান উপহার দিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নি,শৈলকুপার কৃতি সন্তান আসাদুজ্জামান।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নি,শৈলকুপার কৃতি সন্তান এ্যাডঃ আসাদুজ্জামান'র নিজস্ব অর্থে কেনা বিশটি সিলিং ফ্যান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, হাসপাতালের বহির্বিভাগ ও ওয়াডে প্রতিদিন ২০০ থেকে ৩০০ রোগী সেবা নিতে আসেন। তাদের জন্য পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা ছিল না। আমাদের নিজস্ব সক্ষমতা না থাকার বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নি,শৈলকুপার কৃতি সন্তান আসাদুজ্জামান'র নিজস্ব অর্থে কেনা বিশটি সিলিং ফ্যান উপহার দিয়েছেন। এতে বহির্বিভাগ ও ওয়াডের সেবা নিতে আসা রোগীদের কষ্ট অনেকটা কমবে।
মোঃ আমোদ আলী
শৈলকুপা, ঝিনাইদহ প্রতিনিধিঃ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর