1
2
| প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বন্ধুত্ব নষ্ট করে ফেলেছে বিগত আওয়ামীলীগ সরকার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বন্ধুত্ব নষ্ট করে ফেলেছে বিগত আওয়ামীলীগ সরকার
___________________________________
দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলা নিয়ে বগুড়া ৩ আসন, বিএনপির সভাপতি ও ত্রয়োদশ নির্বাচনে বগুড়া-৩ আসনে সবুজ সংকেত পাওয়া এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেন, বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করেনা।
বিগত আওয়ামীলীগ সরকার এলাকার মধ্যে সামাজিক ভাবে বিভিন্ন মতের বন্ধুত্ব নষ্ট করে ফেলেছে। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করবে এবং ভাল কাজের পক্ষে অবস্থান নিবে। তারা সমাজের দর্পন। সমাজ থেকে এখনও দুনীতি মুছে যায়নি। এই দুনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিহিংসার মামলা মোকদ্দমা হতে দেয়া হবেনা ইনশাঅল্লাহ। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসুচী জনগনের মাঝে তুলে ধরে তা বাস্তবায়ন করতে হবে।
তিনি গতকাল সোমবার (২০ অক্টোবর) দুপুরে আদমদীঘির কালাইকুড়ি এ্যাকোয়া ফার্মে আদমদীঘি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, বিএনপি নেতা মোজাহার হোসেন পিন্টু, মনছুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
মোঃআনোয়ার হোসেন (বগুড়া) প্রতিনিধিঃ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর