1
2
| প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: হটস্পটে বাউন্ডারি রোড ও নতুন বাজার এলাকা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: হটস্পটে বাউন্ডারি রোড ও নতুন বাজার এলাকা
__________________________________
ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও ভর্তি রোগীর সংখ্যা। শহরের বাউন্ডারি রোড, নতুন বাজার, আকুয়া, কলেজ রোড ও নাহার রোড এখন ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (এমএমসি) হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড চালু করেছে, যেখানে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিশেষ তত্ত্বাবধানে।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, বর্তমানে ওই ওয়ার্ডে ৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই শহরের নতুন বাজার ও বাউন্ডারি রোড এলাকার বাসিন্দা।
আক্রান্ত রোগীরা মূলত জ্বর, শরীর ব্যথা, বমি ও পাতলা পায়খানাসহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মশার প্রজনন রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানো জরুরি।
এদিকে নগরবাসীর অভিযোগ, বৃষ্টির পানি জমে থাকা ও নোংরা পরিবেশের কারণে মশার উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে সিটি করপোরেশনের সানকিপাড়া ইপিআই কার্যালয় সংলগ্ন এলাকা মশার বংশবিস্তার কেন্দ্র হিসেবে চিহ্নিত হচ্ছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই প্রয়োজন সমন্বিত উদ্যোগ — মশক নিধন, ড্রেনেজ পরিষ্কার, এবং নাগরিক সচেতনতা বাড়ানো — তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
👉 সতর্ক থাকুন, আশেপাশের পানি জমতে দেবেন না। ডেঙ্গু প্রতিরোধে সবাই হোন সচেতন।
📸ক্যামেরায়: রিতা সাজ্জাদ
✍️ প্রতিবেদন: মোঃ সেলিম সাজ্জাদ
📞 প্রয়োজনে যোগাযোগ: ০১৬১১৪০২৪২৪
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর