1
2
| প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে মুখোশধারী গিরগিটি সোহেলের জমি দখল ও রাস্তাবন্ধের অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহে মুখোশধারী গিরগিটি সোহেলের জমি দখল ও রাস্তাবন্ধের অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ
___________________________________
ময়মনসিংহ শহরের ২৯ নম্বর ওয়ার্ডে এক প্রভাবশালী মুখোশধারী ব্যক্তির বিরুদ্ধে দখলবাজি, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে ‘সোহেল’ নামের ওই ব্যক্তি বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে, অন্যের জমি দখল করছে এবং মোটা অংকের টাকা না দিলে দখল ও লুটপাটের মাধ্যমে মানুষকে সর্বস্বান্ত করে দিচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি সোহেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্থানীয় এক পরিবারের ঘরের চলাচলের একমাত্র রাস্তা ইট দিয়ে দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে। এতে ওই পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়—
“আমাদের ঘরের লোকজন এখন নামাজ পড়তেও যেতে পারে না, সন্তানকে স্কুল বা মাদ্রাসায় পাঠানো যাচ্ছে না। দুপুরের খাবারও ঠিকভাবে রান্না করা যায় না। বাজার থেকে কেনাকাটা করে আনলেও রাস্তা বন্ধ থাকার কারণে ঘরে প্রবেশ করা যায় না। আমরা এখন অনাহারে দিন কাটাচ্ছি।”
এমন মানবেতর অবস্থায় পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেছে—
“আমরা এই নগরের নাগরিক। প্রশাসনের কাছে আকুল আবেদন, যেন দ্রুত আমাদের চলাচলের রাস্তাটি আগের মতো খুলে দেওয়া হয় এবং এই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।”
এলাকাবাসীর অভিযোগ, সোহেল নামের এই ব্যক্তি দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে জমি দখল, চাঁদাবাজি ও স্থানীয়দের হয়রানি করে আসছে। বাহিরের সন্ত্রাসীদের নিয়ে এলাকায় দাপট দেখিয়ে এখনো অবাধে চলাফেরা করছে সে।
স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে এ ধরনের দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড শহরে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।
ময়মনসিংহবাসীর দাবি— ২৯ নম্বর ওয়ার্ডের এই মুখোশধারী দখলবাজ সোহেলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভুক্তভোগীদের চলাচলের রাস্তা দ্রুত উন্মুক্ত করা হোক।
মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর