1
2
| প্রকাশের তারিখঃ ০৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ফুলবাড়িয়া থানার ওসির দরজা জনগণের জন্য সবসময় খোলা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ফুলবাড়িয়া থানার ওসির দরজা জনগণের জন্য সবসময় খোলা
___________________________________
ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, থানায় ওসির দরজা জনগণের জন্য সবসময় খোলা। ফুলবাড়িয়া থানার পুলিশ এখন অপরাধীদের নির্ভয়ে ধরতে পারছে, কোন প্রকার বাধা ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষা করছে।
ওসি আরও বলেন, নামাজ ও প্রয়োজনীয় কাজ ছাড়া আমি সবসময় থানায় উপস্থিত থাকি। জনগণের সাক্ষাতে আমি কখনও বিরক্ত হই না। ফুলবাড়িয়ার কোনো নাগরিক বলতে পারবে না যে, আমি থানায় যোগদানের পর পক্ষপাতিত্ব করে কাজ করেছি।
তিনি জনগণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, জনগণের মধ্যে একটি ভুল ধারণা আছে— থানায় জিডি বা অভিযোগ করলে টাকা লাগে। কিন্তু বাস্তবে থানায় জিডি বা অভিযোগ করতে কোনো অর্থ লাগে না।
বরং এখন যে কেউ নিজ মোবাইল থেকে অনলাইনে জিডি করতে পারে। তাছাড়া থানায় কেউ আসলে আমরা নিজেরাই জিডি করার ব্যবস্থা করে দিই।
ওসি আরও আশাবাদ ব্যক্ত করেন, জনগণ ও পুলিশের পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতাই সমাজ থেকে অপরাধ দূর করতে সক্ষম হবে।
মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর