1
2
| প্রকাশের তারিখঃ ০৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দেশে ২৪ ঘন্টার ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু,হাসপাতালে ১০৪২ জন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
দেশে ২৪ ঘন্টার ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু,হাসপাতালে ১০৪২ জন- সংগৃহীত
___________________________________
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায়,আরো ও ৯ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়ালো, এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছে, রোববার( ৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের, ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে, এ তথ্য জানানো হয়েছে,
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ৭ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুই জনের মৃত্যু হয়েছে, অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী( ২০১ জন)হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ও ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১২১ জন চট্টগ্রাম বিভাগ ১০৪ জন রাজশাহী বিভাগে ৮২ জন খুলনা বিভাগে ৭২ জন ময়মনসিংহ বিভাগে ৪১ জন রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১২ জন মারা গেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু,( ১০২ জন)হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে,পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩২ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন রাজশাহী বিভাগে ১০ জন ময়মনসিংহ বিভাগে ৭ জন খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।
শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা ফুলতলা
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর