1
2
| প্রকাশের তারিখঃ ০৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় কাউরিয়া সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে চিকিৎসার জন্য অসুস্থ বৃদ্ধাকে আর্থিক সহায়তা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ঝিকরগাছায় কাউরিয়া সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে চিকিৎসার জন্য অসুস্থ বৃদ্ধাকে আর্থিক সহায়তা
___________________________________
যশোরের ঝিকরগাছায় কাউরিয়া সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে চিকিৎসার জন্য এক অসুস্থ বৃদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৩ (অক্টোবর) সন্ধ্যা ৬ টায় এ আর্থিক সহায়তা অসুস্থ বৃদ্ধার সন্তান কাউরিয়া গ্রামের নসিমন চালক ফারুক হোসেন এর হাতে হস্তান্তর করেন কাউরিয়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি মো : আবিদুর রহমান। সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা আমাদের সংঘের সকল সক্রিয় ভাইদের চেষ্টায় স্বল্প সময়ে আর্থিক সহায়তা নিয়ে অসুস্থ বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়েছি। আগামীতে এ ভাবেই কোনো অসুস্থ মায়ের পাশে আমাদের কল্যাণ সংঘ দাঁড়াবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কাউরিয়া কল্যাণ সংঘের সহ - সভাপতি মাহাবুব রহমান বাবু,আবু তালেব, মো: হাসান, সহ সেক্রেটারি মো : আরিফ হোসেন, মো : সবুজ হোসেন, এস আবু মুছা, কোষাধ্যক্ষ মো : রিয়াজ অফিস সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক মো : সবুজ হোসেন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মহিনুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো : তাহাসিন, সদস্য মো : রাজিব,মো: সজিব, শেখ রাকিব হোসেন, মো : আবু সাঈদ সহ এলাকার স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ।
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর