1
2
| প্রকাশের তারিখঃ ০৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সাকিব আল হাসান শুধু বাংলাদেশের না, পুরো বিশ্বের সেরা অলরাউন্ডার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাকিব আল হাসান শুধু বাংলাদেশের না, পুরো বিশ্বের সেরা অলরাউন্ডার- ক্রিকেট খবর
___________________________________
বাংলাদেশ ক্রিকেটে ফের আলোচনার কেন্দ্র বিন্দুতে মাশরাফি বিন মুর্তজা। এশিয়া কাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আলোচিত লাইভে তিনি আসিফ মাহবুবের সমালোচনার কড়া জবাব দেন।
মাশরাফি বলেন,
"সাকিব আল হাসান শুধু বাংলাদেশের না, পুরো বিশ্বের সেরা অলরাউন্ডার। তার পায়ের নখের সমানও যোগ্যতা নাই আসিফ মাহবুবের। মাঠে কীভাবে লড়তে হয়, কীভাবে দেশের নাম উজ্জ্বল করতে হয়- সেটা সাকিব দেখিয়েছে বছরের পর বছর।"
তিনি আরও যোগ করেন,
"যারা সোশ্যাল মিডিয়ায় বসে ক্রিকেটারদের অপমান করে, তাদের আগে আয়নায় নিজের যোগ্যতা দেখা উচিত। সমালোচনা সবাই করতে পারে, কিন্তু মাঠে নামার সাহস সবার হয় না।"
মাশরাফির এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট দিচ্ছেন-
"মাশরাফি মানেই সত্য কথা!", "সাকিবের মতো কিংবদন্তি আর হবে না।"
অন্যদিকে, আসিফ মাহমুদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন একটাই
আলোচনা-
"মাশরাফির মুখে সাকিবের প্রতি এই সমর্থন যেন আবারো প্রমাণ করলো, দেশের ক্রিকেটে প্রকৃত নায়ক কারা।"
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর