1
2
| প্রকাশের তারিখঃ ০২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে অবৈধ ভারতীয় কম্বলসহ যুবক আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহে অবৈধ ভারতীয় কম্বলসহ যুবক আটক
___________________________________
অদ্য (০২ অক্টোবর ২০২৫ ইং) তারিখে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করেছে।
থানার সূত্রে জানা যায়, বদরের মোড়স্থ এস আর পার্সেল লিমিটেড অফিস হতে ১০৮ পিস ভারতীয় অবৈধ কম্বল উদ্ধার করা হয়। এসময় মোহাম্মদ রাকিবুল ইসলাম শান্ত নামের এক যুবককে আটক করে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা যায়, উক্ত কম্বলগুলো অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করিয়ে পার্সেলের মাধ্যমে পাচারের চেষ্টা চলছিল। আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় পণ্য অবৈধভাবে আনা-নেওয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জনগণকে সচেতন থাকতে এবং অবৈধ ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে,প্রশাসন ও সাংবাদিকগণ।
মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর