1
2
| প্রকাশের তারিখঃ ০১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বগুড়া একতা দধি এন্ড মিষ্টান্ন ভাণ্ডার ৫০ হাজার টাকা জরিমানা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বগুড়া একতা দধি এন্ড মিষ্টান্ন ভাণ্ডার ৫০ হাজার টাকা জরিমানা
__________________________________
জেলা প্রশাসন বগুড়া'র সার্বিক সহযোগিতায় "একতা দধি এন্ড মিষ্টান্ন ভাণ্ডার", দূর্গাহাটা, গাবতলি, বগুড়ায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এর অভিযান। ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়।
গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে "একতা দধি এন্ড মিষ্টান্ন ভাণ্ডার" এ মনিটরিংকালে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি প্রস্তুত করতে দেখা যায়। দই এবং মিষ্টি তৈরিতে দুধে এরারুট মিশ্রণ করতে দেখা যায়। পঁচা ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি, দধি এবং মাওয়া সংরক্ষণ করা অবস্থায় জব্দ করা হয়। এছাড়াও কারখানাটি কোনোরকম অনুমোদন, মান সনদ ছাড়ায় খাদ্য উৎপাদন করছিল।
এসকল অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রশিদুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং পরবর্তীতে নিরাপদ খাদ্য উৎপাদনের নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে সতর্ক করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ শাহ আলী এবং জনাব জাকিয়া সুলতানা সহ জেলা কার্যালয় এর অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মোঃআনোয়ার হোসেন বগুড়া সদরঃ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর