1
2
| প্রকাশের তারিখঃ ০১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে মহেশপুর কোটচাঁদপুর উন্নয়নের রোল মডেল হবে- রুহুল কুদ্দুস
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে মহেশপুর কোটচাঁদপুর উন্নয়নের রোল মডেল হবে- রুহুল কুদ্দুস
__________________________________
ঝিনাইদহ-৩ ( মহেশপুর-কোটচাঁদপুর) আসনকে বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পুনরুদ্ধার ও এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত,আইন শৃঙ্খলা, শিক্ষা ভঙ্গুর সমাজ ব্যবস্থা কে পূঃগঠন করার লক্ষ্যে জাতীয়তাবাদীদল থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে তিনি এ আসনের উন্নয়নের রোল মডেল হয়ে উঠবেন বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে।
তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সম্পাদক ছিলেন। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট এবং exiecuive কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে আইনের শীর্ষ অঙ্গনে সম্মানের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় রেখেছেন। তিনি মহেশপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন, কেন্দ্রীয় ছাএদলের আইন বিষয়ক সম্পাদক ছিলেন, তিনি বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহেশপুর-কোটচাঁদপুর এলাকা অতীতে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ধানের শীষ প্রতীক এ এলাকার মানুষের মনে স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ আবেগ বহন করে। তবে দীর্ঘ সময় ধরে নানা কারণে এ আসনটি বিএনপির হাতছাড়া হয়। এবার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতো মেধাবী, সৎ ও যোগ্য প্রার্থীকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হলে এই আসন পুনরুদ্ধারের পাশাপাশি উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।স্থানীয় নেতাকর্মীদের মতে, কাজলের রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা।
তিনি নির্বাচিত হলে মহেশপুর সীমান্ত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটাবেন।কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও বাজার ব্যবস্থার উন্নয়ন করবেন।কোটচাঁদপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলে কর্মসংস্থান বৃদ্ধি করবেন।সীমান্তবর্তী জনগোষ্ঠীর নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে উদ্যোগ নেবেন।
গ্রামীণ সড়ক ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশেষ নজর দেবেন।একই সঙ্গে তিনি তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করার মাধ্যমে একটি আধুনিক ও উন্নত ঝিনাইদহ-৩ আসন গড়ে তুলতে সক্ষম হবে বলে এলাকাবাসীর ধারণা।ব্যারিস্টার কাজল বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক। যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তবে মহেশপুর-কোটচাঁদপুরকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করব।
স্থানীয় ভোটারদের বড় অংশই মনে করছে, বিএনপি থেকে ব্যারিস্টার কাজলকে নমিনেশন দেওয়া হলে শুধু বিএনপিই নয়, পুরো অঞ্চলের মানুষ একটি যোগ্য নেতৃত্ব ও উন্নয়নের রূপরেখা ফিরে পাবে।
মোঃমিলন মহেশপুর প্রতিনিধিঃ-
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর