1
2
| প্রকাশের তারিখঃ ০১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে অটোচুরির ঘটনার রহস্য উদঘাটন: মূল আসামি গ্রেফতার, অটো উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহে অটোচুরির ঘটনার রহস্য উদঘাটন: মূল আসামি গ্রেফতার, অটো উদ্ধার
____________________________________
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের বাদে কল্পা এলাকা থেকে মুখলেসুর রহমানের একটি অটো গাড়ি চুরি হওয়ার ঘটনায় অবশেষে রহস্য উদঘাটন করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, আসামি জিতু ও ইয়াসিন ওই অটোটি চুরি করে সিরতা ইউনিয়নের চরসিরতা গ্রামের রানা ও সোহাগ ফকিরের মাধ্যমে রিপন মিয়ার কাছে বিক্রি করে।
বাদি মুখলেসুর রহমানের দায়ের করা মামলার প্রেক্ষিতে কোতোয়ালী থানা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করে। এ সময় পরানগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া অটোটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে (নং ১০৮(৯)২৫), ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোডে। মামলার ১নং আসামি জিতু ও ২নং আসামি রিপন ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
দীর্ঘ অনুসন্ধান ও প্রচেষ্টার মাধ্যমে এস আই মোঃ আন্নান উল আলম অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে।
তার টিম সফলভাবে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন।
এলাকাবাসী দ্রুততম সময়ে চুরি হওয়া অটো উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন এবং এস আই মোঃ আন্নান উল আলম অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে।
মোঃ সেলিম সাজ্জাদ,
সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর