1
2
| প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পঞ্চগড় তেঁতুলিয়ায় উপজেলা বিশ্ব পর্যটন দিবস বর্ণাঢ্য শোভাযাত্রা, পর্যটন নগরী ঘোষণার দাবি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
পঞ্চগড় তেঁতুলিয়ায় উপজেলা বিশ্ব পর্যটন দিবস বর্ণাঢ্য শোভাযাত্রা, পর্যটন নগরী ঘোষণার দাবি
___________________________________
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় নর্থবাংলা ট্রাভেল এন্ড ট্যুরিজমের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় ।
এসময় শোভাযাত্রাটি তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুতলায় থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সভায় সিনিয়র সাংবাদিক এম এ বাসেদের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ আকাশ, ছাত্র দলের সাবেক সভাপতি ও তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইদার রহমান বাবলু,
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া, উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তেঁতুলিয়া সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন,
সিনিয়র আইনজীবী মনোয়ার হোসেন, নর্থবাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর পরিচালক আহসান হাবীব, তেঁতুলিয়া রিকশা-ভ্যান সমিতির সভাপতি মনসুর আলী ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলীাহ স্থানীয় পর্যটনপ্রেমী,পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়
এসময় বক্তারা, “হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়াকে পর্যটন নগরী হিসেবে ঘোষণা ও বাস্তাবানের দাবী জানান। পাশাপাশি পর্যটন খাতে আরও উন্নয়ন,বরাদ্দ ও সমস্যা দূরীকরণের দাবী জানান।
আয়োজনকরা জানান, নর্থাবাংলা ট্রাভেল এন্ড ট্যুরিজম তেঁতুলিয়ায় দীর্ঘ দিন পর্যটনখাতকে এগিয়ে নিতে কাজ করছে এবং পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছে ।
মোঃ রাহাত হোসেন রাফি
পঞ্চগড় প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর