1
2
| প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আশাশুনি দরগাহপুর বাগদাদীয়া রহমানিয়া দারুল কোরআন মাদ্রাসা আলোচনা ও দোয়া অনুষ্ঠান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আশাশুনি দরগাহপুর বাগদাদীয়া রহমানিয়া দারুল কোরআন মাদ্রাসা আলোচনা ও দোয়া অনুষ্ঠান
___________________________________
আশাশুনি দরগাহপুর বাগদাদীয়া রহমানিয়া দারুল কোরআন মাদ্রাসায় দরগাহপুর গ্রামে সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় মাদ্রাসার নতুন দ্বি-তলা ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর সকাল দশটায় অত্র মাদ্রাসার হল রুমে আলহাজ্ব হাফেজ মাওলানা খাইরুল বাশারের সভাপতিত্বে ও হাফেজ মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মাওলানা আরিফুল ইসলাম আজাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মরহুম মাওলানা রিয়াছাত আলী পুত্র মাওলানা নূরুল আবছার মুরতাজা,অধ্যাপক মোসলেম উদ্দিন,বিশিষ্ট ব্যাংকার শেখ মনিরুল ইসলাম এজাজ, আরো উপস্থিত ছিলেন দরগাহপুর ইউনিয়নে জামায়াতে আমীর প্রফেসর আব্দুল গনি, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জাকির হোসেন,ইসলামী সংগীত পরিবেশন করেন কপোতাক্ষ শিল্পীর গোষ্ঠীর পরিচালক আব্দুর রহমান,সাংবাদিক প্রফেসর আশিকুর রহমান প্রমুখ।
আব্দুর রাজজাকের প্রতিবেদনে
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর