1
2
| প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দেবীগঞ্জে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
দেবীগঞ্জে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
____________________________________
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে দেবীগঞ্জ বিজয় চত্বরে এসে জমায়েত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিউল আলম (সফিউল্লাহ সুফি)।
উপজেলা আমির (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল বাসেত-এর সভাপতিত্বতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ বেলাল হোসাইন, সোনাহার ইউপি চেয়ারম্যান ও সোনাহার ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ মশিউর রহমানসহ স্থানীয় নেতারা।
এসময় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন জরুরি। পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনঅধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
জামায়াতের ৫ দফা দাবি গুলো হলো-
১. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, ২. নির্বাচনে পিআর পদ্ধতি চালু, ৩. জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ৪. বিশিষ্ট ব্যক্তিত্ব হত্যা ও গণহত্যার বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, ৫. এরশাদপন্থী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
জমির উদ্দীন
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর